Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা

কালিয়াকৈরে গ্রেফতার ১

Advertisement

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকর্মীদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিল করে এলাকায় আতঙ্ক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে মামলা হয়েছে। বুধবার রাতে নিষিদ্ধ কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লাকে প্রধান আসামি করে ৫০-৬০ নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ জনের নামে মামলা করেছেন এসআই মাসুদ রানা। ওই ঘটনায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি তৌসিক আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, কালিয়াকৈর ও পৌর যুবলীগের কমিটি গঠনের কয়েক ঘণ্টা পর বুধবার বিকালে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাত্তাব মোল্লার নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী-যুবলীগ নেতাকর্মীরা। ওসি শহিদুল ইসলাম বলেন, এলাকায় আতঙ্কসহ সন্ত্রাসী কার্যক্রম করার অভিযোগে এ মামলা করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম