Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে করছাড়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

Advertisement

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে ৬ মাসের জন্য সৌরবিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে করছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সুন্দরবনের পরিবেশ রক্ষায় রামপালে দ্বিতীয় পর্যায়ের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বদলে ৪৬০ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে হেলেন জেরিন খানের এক নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবৃদ্ধি ও শিল্পায়নের ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালে দেশে বিদ্যুতের চাহিদা ২৪ থেকে ২৫ হাজার মেগাওয়াটে পৌঁছাবে। আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ প্রণয়ন করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে অন্তত ৪০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগের উদ্যোগে ২৩টি ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম