বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে
শপথ নিলেন ড. খলিলুর রহমান
Advertisement
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচিত সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় এক সংবাদ সম্মেলনে অংশ নেন। এরপর রাত ৯টায় তিনি শপথ নেন। এটি বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলাদেশ সময় রাত ১টায় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম পূর্ণাঙ্গ বৈঠকে সভাপতিত্ব করেছেন।
ড. খলিলুর রহমান এক বছরের জন্য ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন। তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে ফিরল বাংলাদেশ।
২ জুন গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন ড. খলিলুর রহমান।
নতুন অধিবেশন শুরুর আগে সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ড. খলিলুরের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় এ তথ্য জানিয়ে সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতিকে ‘উষ্ণ অভিনন্দন ও শুভকামনা’ জানিয়েছে।
