Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ

প্রাণীকুলের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে গাছপালা ও প্রাণিকুলের যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো এবং চারপাশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার আহ্বান জানান। ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতেও শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্রচর্চার পাশাপাশি কিরাতচর্চারও পরামর্শ দেন তিনি। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

এদিন রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ৩৬ জন ছাত্রী ও আটজন শিক্ষক এবং সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫০ জন ছাত্রী ও চারজন শিক্ষক সংসদ ভবনে আসেন। এছাড়া তেজগাঁও মহিলা কলেজের ৪৬ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের ৪৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক অংশ নেন।

শিক্ষার্থী ও শিক্ষকরা জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানায়, তার পরামর্শ ও দিকনির্দেশনা তাদের অনুপ্রাণিত করেছে এবং এ সাক্ষাৎ তাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশে ঢুকে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলাদেশে ঢুকে বিএসএফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড সৌদির কাছে কিছু প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

সৌদির কাছে কিছু প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

সৃজনশীল শিল্প হবে অর্থনীতির নতুন চালিকাশক্তি: অর্থমন্ত্রী

সৃজনশীল শিল্প হবে অর্থনীতির নতুন চালিকাশক্তি: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম