Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

কদমতলীতে গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজধানীতে অজ্ঞাত দুই লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন ও ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর কদমতলীতে ইয়ানুর বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী জুয়েল পলাতক রয়েছেন। শুক্রবার দুপুরে কদমতলী থানাধীন ৬১ নম্বর ওয়ার্ডের ৬৭০ নম্বর গলির একটি সাবলেট বাসার খাটের নিচ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন সকালে ঢাকার রমনায় ফুটপাত ও কামরাঙ্গীরচর এলাকা থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ইয়ানুর পটুয়াখালীর গলাচিপা থানার গোয়াবাড়িয়া গ্রামের হানিফ হাওলাদারের মেয়ে। বিকালে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কামরুন নাহার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় তিন মাস আগে জুয়েলের সঙ্গে পালিয়ে বিয়ে করেন ইয়ানুর। তিন মাস আগেই তারা কদমতলীর ওই বাসাটি সাবলেট ভাড়া নেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়াবিবাদ হতো। ঘটনার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় বলে ইয়ানুর ফোনে তার মাকে জানিয়েছিলেন।

পুলিশ আরও জানায়, শুক্রবার সকালে ইয়ানুরের ভাই ইমাম হোসেন ফোনে বোনকে না পেয়ে ওই বাসায় যান। কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। তিনি তালা ভেঙে খাটের নিচে বোনের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। অভিযুক্ত জুয়েলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রমনা পার্কের ফুটপাত থেকে অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমনা থানার উপপরিদর্শক (এসআই) তানভীর হাসান বলেন, ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকায় থাকতেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। আমাদের ধারণা, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

এছাড়া কামরাঙ্গীরচরে দুরানি ব্রিজ ঢাল রোড সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম