Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

পূবাইলে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী নিখোঁজ

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুর মহানগরীর পূবাইলে গৃহবধূ নাদিয়াতুল জান্নাত স্নিগ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তালটিয়া এলাকার ভাড়া বাসার চিলেকোঠা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্নিগ্ধা পূবাইল এলাকার আফসার উদ্দিনের মেয়ে।

জানা গেছে, দুই মাস আগে প্রবাসফেরত স্বামীকে নিয়ে স্নিগ্ধা চিলেকোঠার বাসায় ওঠেন। সকালে ভবনের অন্য ভাড়াটিয়ারা ছাদে কাপড় শুকাতে গিয়ে স্নিগ্ধার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, লাশ উদ্ধারের আধা ঘণ্টা আগে স্নিগ্ধার স্বামীকে তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, বালিশ চাপা দিয়ে স্নিগ্ধাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম