Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি

সোনারগাঁয়ে সম্পত্তি দখলে মেয়ে জামাই ও নাতির মিশন

ভাঙচুর ও মারধর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সোনারগাঁয়ে ৮০ বছর বয়সি এক বৃদ্ধের সম্পত্তি জোর করে লিখে দেওয়ার জন্য মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া তার বাড়িঘরে ভাঙচুর ও মারধর করা হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগী আব্দুল আউয়াল বাদী হয়ে তার মেয়ে, জামাতা ও নাতিসহ কয়েকজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাঁচপুরের নয়াবাড়ীর বৃদ্ধ আব্দুল আউয়ালের সম্পত্তি তার মেয়ে নাজমা, জামাতা সিদ্দিকুর রহমান এবং নাতি ফয়সাল ও ফরহাদ তাদের নামে লিখে দেওয়ার জন্য গত কয়েক দিন যাবৎ চাপ দিয়ে আসছে। সম্পত্তি না লিখে দিলে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় তার মেয়ে লোকজন নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল আউয়ালের বাড়িতে আসে। তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সম্পত্তি লিখে দিতে আবারও চাপ দেন। তিনি রাজি না হলে ঘরের দরজা-জানালা ও ঘরে থাকা আসবাব ভাঙচুর করে। ভাঙচুরে বাধা দিলে বৃদ্ধকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম