Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

‘জয় বাংলা’ স্লোগান

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে মেরে পুলিশে দিল ছাত্রদল

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ছাত্রলীগ সন্দেহে এক রিকশাচালককে মারধরের পর পুলিশে দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার দুপুর ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, আটক মোহাম্মদ মনিরের বাড়ি বরগুনায়। ছাত্রদল জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দিয়ে রিকশা নিয়ে যাওয়ার সময় ওই যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ফটকের সামনে অবস্থান নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। তাকে মারধর করে রশি দিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার জানান, নিষিদ্ধ ও পলাতক আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সকাল থেকেই ক্যাম্পাস ও এর আশপাশে অবস্থান করি। ছাত্রলীগের সমর্থকরা অপতৎপরতা চালাচ্ছিল। একজনকে ধরে পুলিশে দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ছাত্রলীগ সন্দেহে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। মারধরে আহত হওয়ায় প্রথমে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সে একজন রিকশাচালক। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার ব্যাপারে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম