Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

যমুনা ফিউচার পার্কে কে জেডের নতুন আউটলেট উদ্বোধন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করেছে ফ্যাশনপ্রেমী নারীদের বিশ্বস্ত ব্র্যান্ড কে জেড। মঙ্গলবার শপিংমলের গ্রাউন্ড ফ্লোরের জোন-সি, সাউথ কোর্টের শপ নম্বর ০৩৫-এ নতুন এ আউটলেটের উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম। অনুষ্ঠানে টিভি তারকা ও অভিনেত্রী কেয়া পায়েল, কে জেডের স্বত্বাধিকারী কামরুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এ শপিংমলে একই ছাতার নিচে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের শোরুম রয়েছে। ফলে ক্রেতারা এক শপিংমল থেকেই পছন্দের পণ্য কিনতে পারছেন। কে জেডের নতুন এ আউটলেটের মাধ্যমে ফ্যাশনপ্রেমী নারীদের জন্য আরও সহজ ও আকর্ষণীয় কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০০৩ সালে যাত্রা শুরু করে কে জেড নান্দনিক ডিজাইন ও গুণগত মানের মাধ্যমে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি অনন্য স্থান করে নিয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বর্তমানে ব্র্যান্ডটির মোট আউটলেটের সংখ্যা ১৩টি।

যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষ্যে ক্রেতাদের জন্য ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে ফ্রি মেহেদি উৎসব এবং বিনামূল্যে কে জেডের সদস্য হওয়ার সুযোগ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম