Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

জ্ঞানেশের পদত্যাগ দাবি

ভারতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভারতের নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে হাজার হাজার তরুণ ও বিরোধী দলের কর্মী-সমর্থকরা টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন। রোববার মুম্বাইতে হাজার হাজার মানুষ মিছিল করেন। একই সময়ে নয়াদিল্লিতেও টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভকারীরা সমবেত হন। এ সময় অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরাকে আবারও আটক করা হয়। অবশ্য পরে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে শুক্র ও শনিবারও আটক হন নেহা। তিনি পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগও তুলেন।

আল জাজিরা জানায়, ভোটার তালিকা সংশোধনের সময় লাখ লাখ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি সামনে আসার পর ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার এ বিক্ষোভ শুরু হয়।

রোববার মুম্বাইতে বিরোধী নেতা রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরের নেতৃত্বে হাজার হাজার মানুষ মিছিল করেন। এ সময় তারা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান। নয়াদিল্লিতেও সন্ধ্যার পরপরই বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আগের দিনগুলোর মতোই এবারও ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই পুলিশ অনেককে আটক করে। এর আগে শনিবারও অনেকে আটক হন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারল বাংলাদেশ

ফায়ার সার্ভিসের প্রতিবেদন বিশ্লেষণ ৯ মাসেই ৪৫৩ কোটি টাকার আর্থিক ক্ষতি

৯ মাসেই ৪৫৩ কোটি টাকার আর্থিক ক্ষতি

দুই দিনে ৩ কোটি টাকার স্বর্ণ-মদ ল্যাপটপ আটক

দুই দিনে ৩ কোটি টাকার স্বর্ণ-মদ ল্যাপটপ আটক

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা গাজীপুরবাসীর না ভেঙে চালু করা হোক বিআরটি প্রকল্প

না ভেঙে চালু করা হোক বিআরটি প্রকল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম