হাম উপসর্গে আরও তিন মৃত্যু, নতুন আক্রান্ত ১৩শ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের ২ জন ঢাকা ও একজন রংপুর জেলার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১৩০০ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১২১৮ ও হামে আক্রান্ত হয়েছে ৮২ জন। গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হাম রোগীর সংখ্যা হয়েছে ২১ হাজার ৭৪৮ জন। এই সময়ে হাম উপসর্গে ১ হাজার ২৩ জন ও হামে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে।
