Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ভূমি ও কৃষি সংস্কারে আলাদা কমিশন চায় ১১ সংগঠন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভূমি ও কৃষি সংস্কারের জন্য আলাদা কমিশন গঠনসহ দশ দফা দাবি জানিয়েছে দেশের ১১টি সংগঠন। এই কমিশন ভূমি ও কৃষি সংস্কারে আশু করণীয়, মধ্য মেয়াদে করণীয় এবং দীর্ঘমেয়াদে করণীয় চিহ্নিত করে সুপারিশমালা তৈরি করবে বলে জানান তারা। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন আয়োজক সংগঠনগুলো হলো-অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশ (এএলআরডি), নিজেরা করি, ব্লাস্ট, বেলা, বারসিক, কাপেং ফাউন্ডেশন, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ফোরাম, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, ইনসিডিন-বাংলাদেশ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। লিখিত বক্তব্যে বলা হয়, দারিদ্র্য, ভূমি বঞ্চনা-বৈষম্য জিইয়ে রেখে দেশে সুশাসন বা সামাজিক ন্যায়বিচার কোনোভাবেই নিশ্চিত করা হবে না।

দাবিগুলো হলো-ভূমি ও কৃষি সংস্কারের জন্য আলাদা কমিশন গঠন, ভূমি ও কৃষি বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া, ভূমি ও বনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রথাগত অধিকার এবং তাদের নিজস্ব চাষাবাদের স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারার কার্যকর বাস্তবায়নের নির্দেশনা দিতে হবে, ভূমিহীন ব্যক্তিদের খাসজমি বন্দোবস্ত ও দখলিস্বত্বের নিরাপত্তা নিশ্চিত করা, ভূমিহীন কিংবা প্রান্তিক নারী কৃষককে খাসজমি বন্দোবস্তুসহ কৃষক হিসাবে স্বীকৃতি, ভূমি ব্যবস্থাপনা কাঠামোর সব অফিসে হয়রানি ও ভোগান্তি দূর করতে মনিটরিং ও জবাবদিহিতা জোরদার, সংখ্যালঘুদের ভূমি-নাগরিক অধিকার ও নিরাপত্তার সুরক্ষা দিতে স্থায়ী সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা করা এবং জনমত ও অংশীদারত্বের ভিত্তিতে কৃষিজমি সুরক্ষা ও ব্যবহার আইন চূড়ান্ত করা।

সংবাদ সম্মেলনে আরও বক্তৃতা করেন বারসিকের পরিচালক পাভেল পার্থ, বেলার আইনজীবী রুমানা শারমিন, ব্লাস্টের পরিচালক (আইন) মো. বরকত আলী, জাতীয় আদিবাসী পরিষদের সাংস্কৃতিক সম্পাদক নিরালা মার্ডি, কাপেং ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক উজ্জ্বল আজিম, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের আইনজীবী নাহিদ শামস ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম