Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা প্রশমনে জোর দেন। উভয়পক্ষ পাকিস্তান-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। নিয়মিত দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের ওপর গুরুত্বারোপ করেছেন তারা। আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও তারা আলোচনা করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম