Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

শতভাগ কার্যকর এইচআইভি ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রাণঘাতী এইচআইভির বিরুদ্ধে শতভাগ কার্যকর ওষুধ ‘ইয়েজটুগো’ বা ‘লেনাক্যাপাভির’ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। বছরে মাত্র দুটি ইনজেকশনের মাধ্যমে এইচআইভির বিরুদ্ধে প্রায় ৯৯ দশমিক ৯৯ ভাগ সুরক্ষা দিতে পারে এই ওষুধ। খবর নিউ অ্যাটলাসের। ধারণা করা হচ্ছে, এই যুগান্তকারী আবিষ্কার কোটি মানুষের জীবন বাঁচাতে পারবে। এর নির্মাতা প্রতিষ্ঠান গিলিয়াড সায়েন্সেস ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ওষুধটি সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে কাজ শুরু করেছে। ইনজেকশন স্বল্পমূল্যে উৎপাদন ও সরবরাহ করতে প্রতিষ্ঠানটি ছয়টি জেনেরিক ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে রয়্যালটিমুক্ত লাইসেন্স চুক্তিও করেছে। ‘ক্যাপসিড ইনহিবিটর’ নামে পরিচিত এফডিএ অনুমোদিত ওষুধ ‘লেনাক্যাপাভির’ বর্তমানে বছরে গড়ে ১৩ লাখ মানুষের মধ্যে সংক্রমণ ঘটানো এইচআইভি ভাইরাস প্রতিরোধে প্রায় ১০০ শতাংশ কার্যকর বলে প্রমাণিত। ২০২৪ সালে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স’ এই ওষুধকে ‘বছরের যুগান্তকারী আবিষ্কার’ হিসাবে ঘোষণা করে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম