স্বজনদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
Advertisement
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মীরসরাই
মাহবুব পলাশ
চট্টগ্রামের মীরসরাই উপজেলা শাখা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর শনিবার মীরসরাই পৌরসভার রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়। কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, স্থানীয় প্রবীণ শিক্ষানুরাগী নিজামুল হক মানিক, লিটন চন্দ্র নাথ, মেঘনাথ বাবু, রুমা রাণী নাথ, লিলি রানী দেবী, রতন সেন, পাঠাগারের লাইব্রেরিয়ান তাবিবুল ইসলাম, পাঠাগারের নিয়মিত পাঠক ছোট্ট বন্ধু যথাক্রমে প্রিন্সেস চন্দ্র নাথ, মেহজাবিন, মিনশা, মিমফা, তানহা, বহ্নি সেন, আরাফ হোসেন, আলিফা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘বর্তমানে অনেক ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে মৃত্যুবরণ করছেন প্রতিদিন। অনেকে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন। আমাদের মনে রাখতে হবে, আশপাশের ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা থেকে সবসময় ডেঙ্গু বিস্তার লাভ করে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ছাদ, ফুলের টব, ডাবের খোসা কিংবা যে কোনো পরিত্যক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির চারপাশ শুকনা ও পরিষ্কার রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা বা প্লাস্টিক না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।’ আলোচনা শেষে সবাইকে সমবেতভাবে আশপাশে ঘাস, জংলাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
সোনারগাঁ
দেওয়ান সামছুর রহমান
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্যরা অংশ নেন। ‘পরিচ্ছন্ন পরিবেশ, ডেঙ্গুমুক্ত সমাজ’-এমন প্রত্যয়ের মধ্যদিয়ে শুরু হওয়া কর্মসূচিতে শিক্ষার্থীরা একটি র্যালিতে অংশ নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিআর বিলকিসের নেতৃত্বে এ র্যালি উপজেলা পরিষদ এলাকায় আসে। র্যালি শেষে উপজেলা পরিষদ এলাকায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না; এর জন্য প্রয়োজন সচেতনতা এবং নিজের বাড়ি, বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা।’ পরে উপজেলা পরিষদের সামনের অংশ ও আশপাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। কর্মসূচিতে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস, সহকারী শিক্ষক শাহ ইরানী, কবির আহমেদ, হাওয়া আক্তার, মাহমুদা আক্তার, ইসরাত জাহান, সনিয়া আক্তার, ফরিদা আক্তার, শান্তা রানী দাস, নীপা ভৌমিকসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে মুহিদ, রাফিন, অমি, স্বপ্নীল, আরিশা, মাহিরা, ইরিন, আলিফ, রকি, সায়েমসহ আরও অনেকে অংশ নেয়। এ সময় যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি ও গোয়ালপাড়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমান উপস্থিত ছিলেন।
সভাপতি, স্বজন সমাবেশ, সোনারগাঁ
পূবাইল
রফিকুল ইসলাম
জনদুর্ভোগ লাঘবে সড়কের পাশের অপ্রয়োজনীয় আগাছা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে যুগান্তর স্বজন সমাবেশের পূবাইল শাখা। ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় সাধারণ মানুষ ও স্বজন সমাবেশের সদস্যরা অংশ নেন। জনস্বার্থমূলক এ কার্যক্রমে সংহতি প্রকাশ করে সশরীরে অংশ নেন স্থানীয় বিএনপি নেতা ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি। পরিচ্ছন্নতা অভিযান শেষে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা যেমন রাষ্ট্রীয় ও জনকল্যাণে কাজ করে যাচ্ছেন, তেমনি দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলমত নির্বিশেষে স্বজনদের এমন ইতিবাচক উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে সুন্দর ও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।’ পূবাইল স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনে যুবসমাজকে সঙ্গে নিয়ে যুগান্তর স্বজন সমাবেশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’ স্বেচ্ছাশ্রমভিত্তিক এ পরিচ্ছন্নতা অভিযানে আরও উপস্থিত ছিলেন পূবাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন সরকার, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এবং যুগান্তর স্বজন সমাবেশের বিভিন্ন স্তরের সদস্যরা।
সাধারণ সম্পাদক, স্বজন সমাবেশ, পূবাইল
পুরান ঢাকা
সায়কা বানু
যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকা ও এডুকো ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ১২ সেপ্টেম্বর শনিবার পুরান ঢাকার কাটেরপুল ও গেন্ডারিয়া এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্বজন সমাবেশ পুরান ঢাকা শাখার সভাপতি সায়কা বানুর পরিচালনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরান ঢাকার সাধারণ সম্পাদক ও এডুকো ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ওবায়দুল হক পাটোয়ারী, অধ্যক্ষ সালমান ঘানি, উপাধ্যক্ষ নাজরুল ইসলাম, হাজী ইকবাল, মো. ইমরান হোসেন, সাখাওয়াত হোসেন, জাহিদ বিন কাদুরসহ পুরান ঢাকার সব স্বজন ও এডুকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, ‘বর্তমানে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে। ময়লা-আবর্জনা থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। নিজের এলাকা নিজেদের পরিষ্কার করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মশার প্রজননস্থল কমিয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা মনে করি পরিচ্ছন্ন সমাজ গঠনে সমাজের সবার ভূমিকা থাকা উচিত।’
সভাপতি, স্বজন সমাবেশ, পুরান ঢাকা
নারায়ণগঞ্জ
জাহাঙ্গীর ডালিম
এলাকার মানুষকে সচেতন করতে যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পুরান কোট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার সকালে স্বজনরা এ কর্মসূচি পালন করেন। ডেঙ্গু ও এডিস মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে এবং রাস্তায় ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ সময় পথচারীদের বিশেষভাবে সচেতন করা হয়। স্বজনরা এ সময় বলেন, ‘আমাদের শহর আমাদেরই পরিষ্কার রাখতে হবে। অপরিষ্কার থাকার কারণে বিভিন্ন ভাইরাস ও রোগব্যাধি দিনদিন বেড়ে যাচ্ছে। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে, নিজেদের কাপড়-চোপড় পরিষ্কার রাখলে এবং বাসায় গিয়ে সাবান দিয়ে নিয়মিত হাত ধৌত করলে বিভিন্ন রোগ-বালাই ও ভাইরাস থেকে রক্ষা পাওয়া অনেকখানি সম্ভব হয়।’ স্বজন সমাবেশের সভাপতি জাহাঙ্গীর ডালিমের নেতৃত্বে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক সঞ্জয় দত্ত, প্রচার সম্পাদক মো. আল আমিন, সদস্য মো. ইমরান, তাওহীদ হৃদয়, বিল্লাল হোসেন, মো. ফয়সাল, মনির তালুকদার প্রমুখ।
সভাপতি, স্বজন সমাবেশ, নারায়ণগঞ্জ
শ্যামলী
আলমগীর সরকার লিটন
পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। প্রতিদিন আমাদের পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। পরিষ্কার-পরিচ্ছন্নতার ফলে পরিবেশকে সুন্দর দেখায় এবং বিশুদ্ধ অক্সিজেন পাওয়া যায়। পরিবেশের প্রয়োজনে রাস্তাঘাট এবং নানা প্রার্থনালয় পরিষ্কার রাখা জরুরি। মাসে অত্যন্ত একদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের মাধ্যমে স্বজনরা তাদের এ কার্যক্রম অব্যাহত রাখতে চায়। এমন প্রত্যাশা থেকেই রাজধানীর শ্যামলী শাখা স্বজন সমাবেশ ও বগুড়া মিডিয়া কালচারের যৌথ উদ্যোগে ১২ সেপ্টেম্বর রোজ শনিবার বেলা ১১টায় স্থানীয় মোমতাজ মসজিদ থেকে মোবারকের চায়ের দোকান পর্যন্ত সড়ক পরিষ্কার করেন শ্যামলী শাখার স্বজনরা।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ডের জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. জসীম উদ্দীন, সাদাত হোসেন, রুবেল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া কালচারের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, আশরাফুল, শিক্ষার্থী সামিউল, রাকিব, হাসান, স্বজন আলামিন হোসেন, আমজাদ হোসেন, ইমন হোসেন, রুবেল হোসেন, আলমগীর, কাশেম প্রমুখ।
সভাপতি, স্বজন সমাবেশ, শ্যামলী
