দেশের প্রথম নারী জিমন্যাস্ট খুরশিদা আর নেই
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশের প্রথম নারী জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি আর নেই। সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। দীর্ঘদিন দেশের ক্রীড়াঙ্গনে নীরবে অবদান রাখা খুরশিদার মৃত্যুতে জিমন্যাস্টিক্স অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আজ বাদ জোহর ঢাকার একটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তিনি একমাত্র কন্যা ফারাহকে রেখে গেছেন। খুরশিদা বাংলাদেশ জিমন্যাস্টিক্সে এক উজ্জ্বল নাম। ২০০৪ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। ক্রীড়া সাংবাদিকতার পথচলায় পাক্ষিক ‘ক্রীড়া জগত’ পত্রিকার প্রথম সংখ্যার প্রচ্ছদে তার ছবি প্রকাশিত হয়। বিভিন্ন ক্রীড়া সংগঠক ও সহকর্মী তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এদিকে জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এবিএম ফজলে এলাহী শুক্রবার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
