Logo
Logo
×
   

খেলা

আর্থিক টানাপোড়েনের মধ্যে জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আর্থিক টানাপোড়েনের মধ্যে জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স

ফাইল ছবি

স্পন্সর ছাড়াই আজ শুরু হচ্ছে জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আর্থিক সীমাবদ্ধতার মধ্যে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজন করছে এবারের প্রতিযোগিতা। প্রায় দেড় বছর ধরে দায়িত্বে থাকা বর্তমান অ্যাডহক কমিটি এরই মধ্যে দুটি জাতীয় সিনিয়র চ্যাম্পিয়নশিপ, একটি জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং একটি সামার অ্যাথলেটিক্স মিট আয়োজন করেছে। কোনোটিতেই স্পন্সর পাওয়া যায়নি। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তার ওপর ভর করে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে ফেডারেশনকে।

জাতীয় সিনিয়র মিট উপলক্ষ্যে শনিবার এক সংবাদ সম্মেলনে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, ‘চারটি মিট আমাদের করতে হয়েছে স্পন্সর ছাড়াই। আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থে আয়োজন সম্পন্ন করতে হয়েছে।’

এবারের জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্সে পুরুষ ও নারী মিলিয়ে মোট ৪০টি ইভেন্টের মধ্যে পুরুষ বিভাগে ২২টি এবং নারী বিভাগে ১৮টি ইভেন্ট রয়েছে। প্রতিযোগিতার প্রথমদিনেই ১০০ মিটার স্প্রিন্ট থাকছে।

ম্যারাথন ইভেন্ট আয়োজন করা হবে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায়। বাকি সব থ্রো ইভেন্ট আর্মি স্টেডিয়ামে।

ফেডারেশন জানিয়েছে, স্বর্ণজয়ীরা পাঁচ হাজার, রুপাজয়ীরা তিন হাজার এবং ব্রোঞ্জজয়ীরা দুই হাজার টাকা করে পুরস্কার পাবেন। এছাড়া নতুন জাতীয় রেকর্ড গড়া অ্যাথলেটরা পাবেন ২০ হাজার টাকা করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম