|
ফলো করুন |
|
|---|---|
অ্যানফিল্ডে শুরুটা কী দুর্দান্তই না ছিল আর্না স্লটের। প্রথম মৌসুমেই লিভারপুলকে এনে দেন ২০তম লিগ শিরোপা। তবে এবার ভুগতে হয়েছে ভীষণ। সেটার মাশুল দিয়ে চাকরি হারালেন এই ডাচ কোচ। অ্যানফিল্ডে দুই মৌসুম থাকার পর শনিবার ছাঁটাই হলেন লিভারপুল কোচ। ৪৭ বছর বয়সি স্লটের দ্বিতীয় মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম হয় লিভারপুল। বোর্নমাউথ থেকে বিদায় নেওয়া আন্দোনি ইরাওলা হতে পারেন দলটির নতুন কোচ। মৌসুমজুড়ে ধারাবাহিকতা খুঁজে ফিরেছে লিভারপুল। কঠিন সময়ে অবশ্য কোচের পাশেই ছিল ক্লাব। তবে মৌসুম শেষ হওয়ার পর, পরিস্থিতি পর্যালোচনা করে তার সঙ্গে চুক্তি শেষ করে দিল ক্লাবটি।
