|
ফলো করুন |
|
|---|---|
প্রায় দেড় বছর পর জাতীয় হকি দলের প্রাথমিক স্কোয়াডে ফেরা ৩৯ বছর বয়সি অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি চূড়ান্ত দলে জায়গা করে নিতে আরও এক ধাপ এগোলেন। গত শনিবার ৩২ জন খেলোয়াড় নিয়ে শুরু হয় জাতীয় হকি দলের ক্যাম্প। এশিয়ান গেমস সামনে রেখে শুরু হওয়া ক্যাম্পে ৩২ জনের মধ্যে নতুন করে ডাক পান ছয়জন। তাদের মধ্যে ২৪ জনে কমিয়ে আনা দলে টিকে গেছেন শুধু জিমি ও পুষ্কর খীসা মিমো।
পাশাপাশি জিমির ছোট ভাই খালেদ মাহমুদও রয়েছেন ২৪ জনের দলে। পরে ১৮ কিংবা ২০ জনে দল আরও কমিয়ে এনে আগামী সপ্তাহে জার্মানি রওয়ানা হবে জাতীয় দল। সেখানে জার্মান কোচ পিটার গেরহার্ডের তত্ত্বাবধানে ক্যাম্প করার পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে এশিয়ান গেমসের জন্য নিজেদের প্রস্তুত করবে বাংলাদেশ জাতীয় হকি দল।
২৪ জনের বাংলাদেশ হকি দল : বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, মেহরাব হাসান, রোমান সরকার, ফজলে হোসেন, আবেদ উদ্দিন, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম, খালেদ মাহমুদ, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান।
