এসএ গেমস নিয়ে ইসলামাবাদে সভা বরফ গলবে কি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ার দেশগুলোর দৃষ্টি এখন নাগোয়ায়। জাপানের এই শহরে আগামী ১৯ সেপ্টেম্বর বসবে এশিয়ান গেমসের আসর। এদিকে বারবার শুরু করতে গিয়ে হোঁচট খাওয়া এসএ গেমস আয়োজনে নড়েচড়ে বসেছে পাকিস্তান। সেই লক্ষ্যে ২৩-২৪ আগস্ট রাজধানী ইসলামাবাদে এসএ গেমস নিয়ে সভা ডেকেছে স্বাগতিক দেশ। সভায় যোগ দিতে গত পরশু উড়াল দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়দুর রহমান ও সহসভাপতি মেজর (অব.) ইমরোজ আহমেদ।
২০১৯ সালে শেষবার নেপালের কাঠমান্ডুতে এসএ গেমস অনুষ্ঠিত হয়। এরপর পরবর্তী আয়োজক পাকিস্তান একাধিকবার গেমসের আয়োজন থেকে পিছিয়ে গেছে। অথচ, দুই বছর পরপর গেমস হওয়ার কথা। পাকিস্তানে এসএ গেমসের আয়োজন নিয়ে অনিশ্চয়তার নেপথ্যে রয়েছে ভারতের সঙ্গে তার চিরবৈরী সম্পর্ক। পাকিস্তানে এসএ গেমসে ভারত অংশ নেবে কি না, এ নিয়ে প্রশ্ন রয়েছে। এবার দুদিনের সভায় এসএ গেমস আয়োজনে বরফ গলে কি না, সেটাই এখন দেখার বিষয়।
