Logo
Logo
×
   

খেলা

হকিতে চীনের সঙ্গে লড়াই করে হার

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হকিতে চীনের সঙ্গে লড়াই করে হার

এশিয়ান গেমসের জন্য প্রস্তুতির অংশ হিসাবে চীন সফরে নিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় হকি দল দারুণ লড়াই করে ৬-৫ গোলে হেরেছে চীনের কাছে।

সোমবার তিয়ানজিনের জিংহাই ডিস্ট্রিক্ট তুয়ানবো স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে চীনের মূল দলের বিপক্ষে সমানতালে লড়াই করে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে চমৎকার নৈপুণ্য দেখিয়ে একাই দুই গোল করেছেন রকি। একটি করে গোল করেন আশরাফুল, আমিরুল ও মাহবুব।

এশিয়ান গেমসের প্রস্তুতি হিসাবে চীনে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রথম দুটি ম্যাচ প্রোভিন্স দলের বিপক্ষে খেলার পর, এটিই ছিল চীনের মূল জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম পরীক্ষা। ম্যাচে হারলেও স্বাগতিকদের বিপক্ষে সমানতালে লড়াই করে নিজেদের প্রস্তুতির ইতিবাচক দিক জানান দিয়েছে বাংলাদেশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম