|
ফলো করুন |
|
|---|---|
প্রবাদ আছে, ‘বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া...’। লিওনেল মেসির ছেলের বেলায় কথাটা পুরোপুরি খাটে। বাবার পদাঙ্ক অনুসরণ করে এগোচ্ছে মাতেও মেসি। ইন্টার মায়ামির একাডেমিকে নেপেলস কাপ জেতাল মেসির ছেলে। তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় মায়ামি একাডেমি। বিশ্বকাপজয়ী বাবার পথ অনুসরণ করছে ১১ বছরে পা রাখতে যাওয়া মাতেও। সোশ্যাল মিডিয়ায় মাতেওর পারফরম্যান্সের প্রশংসা করেন অনেকেই। স্পেনের মার্কায় প্রকাশিত এক ভিডিওতে ক্যামেরায় হাসিমুখে পোজ দিতে দেখা যায় মাতেওকে। হাতে কোপা নেপেলস ট্রফি। তাতে লেখা ‘চ্যাম্পিয়ন’। মেসির তিন ছেলে। মাতেও দ্বিতীয়। ১১ সেপ্টেম্বর ১১ বছরে পা দেবে সে। মেসির অপর দুই ছেলে থিয়াগো ও সিরো। সবার বড় থিয়াগোর বয়স ১৩ বছর। সবচেয়ে ছোট সিরো। তার বয়স আট বছর। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন মেসি। ইতি টানেন ২১ বছরের বর্ণাঢ্য ফুটবল জীবনের। তবে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন।
