টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি
মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চার মাস পেরিয়ে গেলেও আলোর মুখ দেখল না ২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন। গতকাল প্রতিবেদন প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও তদন্ত কমিটি এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা সবাই একসঙ্গে উপস্থিত না থাকায় প্রতিবেদন প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি বলে জানা গেছে। আগামী সপ্তাহে প্রতিবেদন প্রকাশ হতে পারে। ২০২৬ টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিতর্কের পর গত মে মাসে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. একেএম অলি উল্লাহকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন-জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার এবং সুপ্রিমকোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হতে পারে।
