হঠাৎ কোচ বদল, বাফুফে স্টাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইয়ের আগে কোচ বদল করল বাফুফে। কয়েক মাস ধরে দলকে প্রস্তুত করা গোলাম রব্বানীকে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুকে। রব্বানী এখন সহকারী কোচ। কেন এই পরিবর্তন? এর স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি বাফুফে। নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তারের যুক্তি, ‘টিটু প্রো লাইসেন্সধারী এবং ফেডারেশন সাইফুলকে বেশি যোগ্য মনে করেছে।’
এদিকে কোচিং স্টাফ মিরোনাকে শোকজ করে তদন্ত কমিটি গঠন করেছে বাফুফে। তদন্ত চলমান থাকায় জর্ডান সফরে নেই তিনি। অথচ সিনিয়র নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমিকে নিয়েও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত চলছে। সেই প্রতিবেদন প্রকাশ না হলেও তাকে এশিয়ান গেমসের দলে রাখা হয়েছে। একদিকে তদন্তের কারণে মিরোনা বাইরে, অন্যদিকে তদন্ত চলাকালেই নওমির আন্তর্জাতিক সফরের সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন।
তার ওপর বাছাইয়ের আগে কোচ বদল দলের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলবে, সেটিও বড় প্রশ্ন। বিদেশ সফর ও কোচ পরিবর্তন-সব সিদ্ধান্তের ব্যাখ্যা যদি শুধু ‘ফেডারেশন যেটা ভালো মনে করেছে’, তাহলে প্রশ্ন থেকেই যায় নিয়ম কি সবার জন্য সমান নয়?
