৫৯ ম্যাচে ৫৯ গোল
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে জোড়া গোলে ম্যানসিটিকে জিতিয়েছেন গোলমেশিন আর্লিং হলান্ড। পোর্তোর মাঠে সিটি জিতেছে ২-০ গোলে। নতুন কোচ এনজো মারেসার অধীনে মৌসুমে সব মিলিয়ে প্রথম চার ম্যাচের সবকটিই জিতল সিটি। প্রতি ম্যাচেই নায়ক হলান্ড। পোর্তোর বিপক্ষে ৪৭ মিনিটে এনজো ফার্নান্দেজের ক্রস থেকে হেডে সিটিকে এগিয়ে দেওয়ার পর যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন নরওয়ের ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে ৫৯ ম্যাচে ৫৯ গোল হলো হলান্ডের। এরমধ্যে ৩৬টি করেছেন সিটির জার্সিতে। চ্যাম্পিয়ন্স লিগে হলান্ড এখন সের্হিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে সিটির সর্বোচ্চ গোলদাতা।
একনজরে অন্য ফল
পোর্তো
০ : ২
ম্যানসিটি
ডর্টমুন্ড
৩ : ২
ভিয়ারিয়াল
ক্লাব ব্রুগে
২ : ৩
অ্যাস্টন ভিলা
লিল
২ : ৩
বেতিস
এইকে এথেন্স
১ : ০
এলএএসকে
