এজবাস্টন টেস্ট
১৩৩ রানে শেষ পাকিস্তান
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাইকেল ভন সত্যি কথাটাই বলেছেন, শেষ জুটিটা যদি হয় সর্বোচ্চ জুটি, তাহলে বুঝতে হবে আপনি বিপদে আছেন। হেডিংলি ও লর্ডসের পর এজবাস্টন টেস্টেও পাকিস্তানের শুরুটা হয়েছে বিপদের মধ্য দিয়ে। শেষ জুটিতে ২৬ রান তুলে একাদশে চারটি পরিবর্তন নিয়ে তৃতীয় টেস্টে খেলতে নামা পাকিস্তান মাত্র ৩৩.৫ ওভারে ১৩৩ রানে অলআউট। প্রথম ইনিংসে সফরকারীদের দুর্দশা ডেকে আনেন ইংল্যান্ডের তিন বোলার-জশ টাং (৪/৪২), ওলি রবিনসন (৩/১৫) ও জফরা আর্চার (৩/২৫)।
প্রথম দুই টেস্টে যাচ্ছেতাইভাবে হেরে প্রধান কোচ ও বোলিং কোচসহ সাতজন খেলোয়াড়কে দেশে ডেকে পাঠায় পাকিস্তান। নতুন চারজন খেলোয়াড়কে মাঠে নামিয়েও তাদের জীর্ণশীর্ণ ব্যাটিংয়ের কোনো পরিবর্তন হয়নি। বুধবার টস জিতে জো রুট বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান প্রথম ঘণ্টায় চারটি, লাঞ্চে যাওয়ার আগে সাতটি এবং তৃতীয় সেশনের পানি পানের বিরতির আগে অলআউট। একমাত্র সাউদ শাকিল যা কিছুটা লড়াই করেছেন। ৪৭ বলে ৪৩ রান আসে তার ব্যাট থেকে। শেষ ব্যাটার হিসাবে আউট হওয়া মোহাম্মদ আব্বাস দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন। দুই অঙ্কের রান আর মাত্র একজন রাজাউল্লাহর ১১।
প্রথমদিন শেষে ইংল্যান্ড প্রথম ইনিংসে চার উইকেটে ১৫৬ রান করেছে। লিড ২৩ রানের। এমিলিও গে ৬০ এবং হ্যারি ব্রুক ৫২* রান করেন। দুটি উইকেট নেন রাজাউল্লাহ।
