Logo
Logo
×
   

Advertisement

খেলা

নারী এশিয়া কাপ

বাংলাদেশের ফাইনালের পথে বাধা ভারত

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ফাইনালের পথে বাধা ভারত

Advertisement

নারী টি ২০ এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে নামবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা বাংলাদেশ।

ভারতের বিপক্ষে সেমির লড়াইয়ের আগে ব্যাটার শারমিন আক্তার আত্মবিশ্বাসী। তার মতে, ভারতকে হারানোর বিশ্বাস না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখা অর্থহীন। তিনি বলেন, ‘আমরা যদি বিশ্বাসই না করি যে ভারতকে হারাতে পারি, তাহলে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও দেখা উচিত নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এশিয়া কাপ জিততে হলে কোনো না কোনো পর্যায়ে ভারতের মুখোমুখি হতেই হবে। সেমিফাইনালে হোক কিংবা ফাইনাল। তাই নিজেদের প্রতি বিশ্বাস থাকতে হবে।’

পেসার মারুফা আক্তার বলেন, ‘আমি খুশি। আমরা সেমিফাইনালে উঠেছি। ভারতের সঙ্গে জিতলে ফাইনাল। আমি ব্যক্তিগতভাবে যেভাবে দলকে দিয়ে যাচ্ছি, দোয়া করবেন যেন এভাবেই অবদান রাখতে পারি।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম