Logo
Logo
×
   

Advertisement

খেলা

একে একে নিভছে দীপ

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একে একে নিভছে দীপ

Advertisement

তারকা পতন থেমে নেই ইউএস ওপেনে। তালিকায় সবশেষ সংযোজন কার্লোস আলকারাজ। তিনি বিদায় নিলেন কোয়ার্টার ফাইনাল থেকে। যুক্তরাষ্ট্রের বেন শেলটনের কাছে আলকারাজ হেরেছেন ৭-৬, ১-৬, ৩-৬, ৬-১, ৭-৬ গেমে। খেলা শেষ হয় নিউইয়র্ক সময় মঙ্গলবার ভোর ৩টা ৩৩ মিনিটে। এত সময় নিয়ে ইউএস ওপেনের কোনো ম্যাচ শেষ হলো। আগেও এমন ঘটনা ঘটেছে। দুই বছর আগে ইয়ানিক সিনারের বিরুদ্ধে আলকারাজের ম্যাচ শেষ হয়েছিল রাত ২টা ৫০ মিনিটে।

সেবার আলকারাজ জিতেছিলেন। এবার হারলেন। জিতলেন শেলটন। দর্শকদের সমর্থনও ছিল তার দিকে। ম্যাচ গড়িয়েছে চার ঘণ্টা ২৮ মিনিটে।

অষ্টম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে দীর্ঘদিন পর কোর্টে নেমেছিলেন আলকারাজ। রজার ফেদেরারের পর দ্বিতীয় পুরুষ খেলোয়াড় হিসাবে ইউএস ওপেন ধরে রাখতে চোট সারিয়ে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম খেলতে নেমেছিলেন এই স্প্যানিশ। টানা ১৮টি গ্র্যান্ড স্লাম ম্যাচ জয়ের পর থামলেন গতবার ইউএস ওপেন জেতা আলকারাজ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম