জুনিয়র এশিয়া কাপ হকি
বাংলাদেশের মেয়েরা কোয়ার্টার ফাইনালে
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের মেয়েরা। চায়নিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানের পর শেষ গ্রুপ ম্যাচে হংকংকে ৬-০ গোলে উড়িয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।
চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে বুধবার ম্যাচের প্রথম গোলটি আসে অধিনায়ক শারিকা রিমনের স্টিক থেকে। আইরিন রিয়া ও মোসাম্মত রিমা দুজনই জোড়া গোল করেন। অপর গোলটি করেন কনা আক্তার। ম্যাচসেরা হয়েছেন কনা আক্তার। ১০ দলের এ টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল উঠে এসেছে শেষ আটে। বাংলাদেশ ছাড়াও এ পুল থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কাজাখস্তান ও পাকিস্তান। এলিট পুলের পাঁচ দল স্বাগতিক চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া। সঙ্গে চ্যালেঞ্জার পুলের তিন দল নিয়ে হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। আজ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে এলিট পুলের সম্ভাব্য তৃতীয় দল জাপানের।
