এশিয়ান গেমস
ছিটকে গেলেন সাইফউদ্দিন
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হ্যামস্ট্রিং ইনজুরি এশিয়ান গেমসের দল থেকে ছিটকে দিল অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। গত শনিবার মিরপুরে বোলিং অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি। বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলাম কাল এক বিবৃতিতে জানান, ‘এমআরআইয়ে সাইফউদ্দিনের ইনজুরি নিশ্চিত হয়।
সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাইফউদ্দিনকে এশিয়ান গেমসের দলে না পাওয়ার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে। এশিয়ান গেমস কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিসিবি সাইফউদ্দিনের বিকল্প খেলোয়াড়ের নাম জানাবে।
আগামী ২৯ সেপ্টেম্বর এশিয়াড পুরুষ ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনালে সরাসরি খেলবে বাংলাদেশ। এদিকে দেড় বছর পর টি ২০ দলে ফেরা নাজমুল হোসেন শান্তর বাঁ-পায়ের কনিষ্ঠ আঙুল ছিলে গেছে। মিরপুরে এশিয়াডগামী দলের অনুশীলন চলছে। কাল দুই দলে ভাগ হয়ে ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলেছেন।
