নেপাল প্রিমিয়ার লিগে রুবেল
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সবশেষ টপ এন্ড টি ২০ টুর্নামেন্টে বল হাতে আলো ছড়ানো মোহাম্মদ রুবেল এবার ডাক পেলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সব ঠিক থাকলে নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলবেন এই রহস্য স্পিনার। এই প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন রুবেল। সাকিব আল হাসানের দল পোখারা এভেঞ্জার্সে খেলবেন তিনি। পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে এনপিএলে দল পেলেন রুবেল। এর আগে কর্ণালি ইয়াকসের হয়ে ডাক পেয়েছেন আরিফুল ইসলাম।
দল পেয়েছেন জিসান আলমও।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীও এই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছেন। কর্ণালি ইয়াকসের জার্সিতে মাঠে নামবেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
