Logo
Logo
×
   

Advertisement

খেলা

ব্রিটজের সেঞ্চুরি ও মহারাজের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রিটজের সেঞ্চুরি ও মহারাজের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া

Advertisement

১৬৮/৫ থেকে ২৯৭/৮। ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার ঘুরে দাঁড়ানোর চিত্র। ১২৯/১ থেকে ২৩০/১০। বল হাতে প্রোটিয়াদের পারফরম্যান্স। ডারবানের দর্শকরা বৃহস্পতিবার দারুণ মজা পেয়েছে। প্রথম ওডিআইতে এদিন দক্ষিণ আফ্রিকা (২৯৭/৮) অস্ট্রেলিয়াকে (২৩০) হারিয়েছে ৬৭ রানে। স্বাগতিকদের জয়ের নায়ক সেঞ্চুরিয়ান ম্যাথু ব্রিটজ এবং ধুরন্ধর স্পিনার কেশব মহারাজ। ম্যাচসেরা ব্রিটজ ১০৬ বলে ১১২ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলেন। আর মহারাজ রাজসিক ঘূর্ণিতে ২০ রানে চার উইকেট নেন।

একদিনের ক্রিকেটে মাত্র ১৪ ইনিংসেই ব্রিটজ এই ফরম্যাটে এখন শীর্ষ রান সংগ্রাহক। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি বাগিয়ে নিয়েছেন। মার্কো ইয়ানসেন নিজের ক্যারিয়ারসেরা ৭৫ রানের ইনিংসের পুনরাবৃত্তি ঘটিয়েছেন। আর বাঁ-হাতি স্পিনার মহারাজ ও বিওর্ন ফরচুইন ছয় উইকেট ভাগ করে নিয়ে অস্ট্রেলিয়াকে ডুবিয়েছেন। ডারবানে অসিদের হার হয়েছে ১০১ রানে শেষ নয় উইকেট হারিয়ে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম