Logo
Logo
×
   

Advertisement

খেলা

আফগানিস্তানকে হারিয়ে নেপালের চমক

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দুই স্পিনার কুশাল ভুরতেল ও ললিত রাজবংশীর ঘূর্ণিতে ১০২/৭-এ থেমে আফগানিস্তান পাঁচ উইকেটে হেরেছে নেপালের (১০৩/৫) কাছে। জাপানের নিশিনে শুক্রবার এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটে এ-গ্রুপের ম্যাচে ভুরতেল ও রাজবংশী মিলিতভাবে সাত উইকেট নেন। টেস্ট খেলুড়ে দেশ আফগানিস্তানের এটি প্রথম হার এ আসরে। জাপানের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল তারা। আর আন্তর্জাতিক টি ২০তে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচে এটি দ্বিতীয় জয় নেপালের। এ আসরে এটি ছিল নেপালের প্রথম ম্যাচ।

টসজয়ী আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে ১৬ রানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। পাওয়ারপ্লেতে নিজের তিন ওভারে তিন উইকেটের সবকটি নেন বাঁ-হাতি অফ-স্পিনার রাজবংশী। আন্তর্জাতিক টি ২০তে অভিষেকে আফগানিস্তানের ফয়সাল আহমাদজাই ৩৩ বলে ৩০ রান করেন। নাজিবউল্লাহ জাদরান ও আহমাদজাই ছাড়া আর কোনো আফগান ব্যাটার ২০ পেরোতে পারেননি। লেগ-স্পিনার ভুরতেল চার ওভারে চার উইকেট নেন ২১ রান দিয়ে। ১০৩ তাড়া করতে নেমে নেপাল প্রথম ওভারেই শূন্য রানে ভুরতেলের উইকেট হারায়।

একপর্যায়ে ৩১ রানে তিন উইকেট হারানোর পর সন্দীপ জোরা (৩৪) ও সাবেক অধিনায়ক রোহিত পোড়েল (৩৩*) নেপালকে জয়ের পথে ফেরান। কাল বি-গ্রুপের ম্যাচে ওমানকে (৮০/৬) ৪১ রানে হারিয়েছে হংকং (১২১/৮)। দুই গ্রুপ থেকে চারটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম