Logo
Logo
×
   

সুস্থ থাকুন

প্রবীণদের ত্বকে আঁচিলের মতো গুটি হলে করণীয়

Icon

ডা. নুসরাত জাহান দৃষ্টি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রবীণদের ত্বকে আঁচিলের মতো গুটি হলে করণীয়

বয়স বাড়ার সঙ্গে ত্বকে বিভিন্ন ধরনের গুটি, দাগ বা আঁচিলের মতো বৃদ্ধি দেখা দিতে পারে। এর মধ্যে অনেকই নিরীহ, যেমন সেবোরিক কেরাটোসিস, যা প্রবীণদের মধ্যে বেশ সাধারণ। তবে সব গুটি আঁচিল নয়, কিছু ক্ষেত্রে ত্বকের ক্যানসারও আঁচিলের মতো হতে পারে।

* প্রাথমিক পদক্ষেপ

▶ অভিজ্ঞ ডাক্তার দেখান : বাড়িতে নিজে নিজে কোনো লোশন বা ঘরোয়া টোটকা দিয়ে এটি তোলার চেষ্টা করবেন না। আগে নিশ্চিত হোন এটি সাধারণ আঁচিল নাকি বয়সজনিত কোনো চামড়ার রোগ।

▶ লক্ষণগুলো পর্যবেক্ষণ করুন : গুটিটির রং কেমন (বাদামি, কালো নাকি ত্বকের রঙের), আকার দিন দিন বাড়ছে কি না, বা এটি চুলকায় কি না, অসম প্রান্ত, বারবার রক্তপাত, ঘা হওয়া, ব্যথা বা চুলকানি হচ্ছে কী না তা খেয়াল রাখুন।

* কী করা যাবে না (সতর্কতা)

গুটিটিতে নখ দিয়ে চুলকানো, আঁচড়ানো বা সুতা দিয়ে বেঁধে কাটার চেষ্টা করা সম্পূর্ণ নিষেধ। এতে ইনফেকশন বা ক্ষত হয়ে যেতে পারে। ফার্মেসি থেকে সরাসরি আঁচিল দূর করার কোনো ক্ষতিকর অ্যাসিড বা মলম এনে প্রবীণদের পাতলা ত্বকে লাগাবেন না।

* চিকিৎসা

চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ডার্মোস্কপি বা বায়োপসি করে রোগ নির্ণয় করতে পারেন। ক্রায়োথেরাপি, কিউরেটাজ বা অন্য উপযুক্ত পদ্ধতিতে এগুলো অপসারণ করা যায়।

লেখক : সেক্সুয়াল হেলথ এডুকেটর, সেক্স এডু উইথ ডা. দৃষ্টি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .