অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল
Advertisement
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ার গোলবার্ন রিভার ন্যাশনাল পার্কে একটি বিশাল দাবানলের ঘটনা ঘটেছে। ইতোমধ্যেই ৯ হাজার হেক্টর (২০ হাজার একর) বনভূমিকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুষ্ক বনাঞ্চল ও দমকা গরম হাওয়ায় এই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যেই ১২টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। উদ্ভূত প্রতিকূল পরিস্থিতি উদ্ধার কর্মীদের উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলেছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর আবহাওয়াবিদ ডিন নারামোরে জানিয়েছেন, রাজ্যজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এই কয়েক ঘণ্টা অত্যন্ত বিপজ্জনক। এএফপি।
