Logo
Logo
×
   

দশ দিগন্ত

ট্রাম্পের বলরুম নির্মাণে ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ট্রাম্পের বলরুম নির্মাণে ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজের বলরুম নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বলরুমটির নির্মাণ ব্যয়ের অর্ধেকেরও বেশি অর্থ করদাতাদের কাছ থেকে আসবে।

এর আগে, ট্রাম্প এই প্রকল্পের ব্যয় আনুমানিক ৪০০ মিলিয়ন ডলার বলে জানিয়েছিলেন এবং বারবার দাবি করেছিলেন, ব্যক্তিগত দাতারা ও তিনি নিজে এর ব্যয়ভার বহন করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নির্মাণ কাজের জন্য নিয়োগ পাওয়া কনট্রাক্টর ক্লার্ক কনস্ট্রাকশন মার্কিন প্রশাসনের জন্য একটি বিস্তারিত প্রাক্কালন ব্যয় প্রস্তুত করেছে, যেখানে প্রকল্পের মোট খরচ ৬০০ মিলিয়ন ডলার ধরা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম