Logo
Logo
×
   

Advertisement

দশ দিগন্ত

রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান

Advertisement

Icon

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান রাজপরিবারের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন না। সোমবার এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ওই চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালে রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর হ্যারি ও মেগান আর রাজপরিবারের কর্মরত সদস্য নন। ফলে তাদের বর্তমান অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। রাজপরিবারের আনুষ্ঠানিক কার্যক্রমে যুক্ত না থাকলেও হ্যারি ও মেগানের বর্তমান রাজকীয় খেতাব ও মর্যাদা বহাল থাকবে। তাদের দাতব্য ও বাণিজ্যিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগ হিসাবেই পরিচালিত হবে। -রয়টার্স

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম