Logo
Logo
×
   

Advertisement

দশ দিগন্ত

সৌদি তেল স্থাপনায় বড় হামলা হুথির

ইয়েমেনে ঘরছাড়া প্রায় ২০ হাজার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইয়েমেনের হুথিরা সৌদি আরবের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। জানা গেছে, সৌদির চার শহরে এ হামলা চালানো হয়। এ ঘটনায় সৌদি আরব মঙ্গলবার পালটা হামলার হুঁশিয়ারি দিয়েছে। কয়েক বছরের মধ্যে এটিই হুথিদের সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। খবর এএফপির।

রাতভর চালানো হামলার কারণে কয়েকটি তেল স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ৭৩ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণ সীমান্তে হুথিদের হামলার ঝুঁকি কতটা বড়, এই ঘটনা আবারও তা সামনে আনল। ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সৌদি বাহিনীর লড়াই নতুন করে শুরু হয়েছে। জুলাইয়ে চার বছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এর আগে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছিল। সাম্প্রতিক দিনগুলোতে বাব আল-মানদাব প্রণালির আশপাশে হুথিদের সঙ্গে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ হয়েছে। এতে শত শত মানুষ নিহত হয়েছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটির সার্বভৌমত্ব রক্ষায় তারা ‘সব প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে। হুথিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন, তারা কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর নতুন করে সংঘাত শুরু হয়েছে। এই সংঘাতের কারণে প্রায় ২০ হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইয়েমেনে আইওএমের প্রধান আবদুসাত্তোর এসোয়েভ বলেছেন, তারা ইয়েমেনের পশ্চিম উপকূলে সহিংসতা বেড়ে যাওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম