ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বেহাল শ্রেণিকক্ষ ও অবকাঠামোগত সংস্কারের দাবিতে ফ্রান্সে চলমান উচ্চবিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। সোমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া বিস্ফোরকে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে ১৫ বছর বয়সি এক কিশোরের। এ ঘটনায় এ পর্যন্ত ২০০ জনের বেশি শিক্ষার্থী আহত হন। পাশাপাশি দেশটির ২০০০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। উত্তরাঞ্চলীয় পা-দ্য-কালে অঞ্চলের লঁস শহরে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে। দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের ব্যবহৃত একটি স্টান গ্রেনেড হাতে তুলে নিলে তা বিস্ফোরিত হয়ে কিশোরটির হাত উড়ে যায়। এএফপি
