|
ফলো করুন |
|
|---|---|
ইসলামাবাদে লংমার্চ বন্ধ করে রাজনৈতিক বিরোধ মেটাতে সরকারের সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার ইসলামাবাদে কাশ্মীর চকের আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সরকারের সতর্কতা সত্ত্বেও পিটিআইর নেতৃত্বে বিরোধীরা ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছে। এর আগে কেন্দ্রীয় সরকার জানায়, রাজধানীতে কোনো ধরনের সমাবেশ হতে দেওয়া হবে না। ডন
