|
ফলো করুন |
|
|---|---|
এক বনে বাস করত একটি দাঁড়কাক। উড়ে যাওয়ার সময় তার নজর পড়ল একদল ময়ূরের দিকে। ময়ূরের পেখম দেখে সে মুগ্ধ। তারও খুব ইচ্ছা হলো ময়ূরের দলে যোগ দিতে কিন্তু সে তো দাঁড়কাক! মনে মনে বুদ্ধি এঁটে সে ময়ূরের পেখম কুড়িয়ে নিজের গায়ে লাগাল এবং ময়ূরের দলে ভিড়তে চাইল। কিন্তু ময়ূরের দল তাকে দেখে চিনে ফেলল। তারা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। মনের দুঃখে সে ফিরে গেল তার দাঁড়কাকের দলে। কিন্তু তার শরীরে ময়ূরের পেখম দেখে তারাও তাকে তাড়িয়ে দিল। মনের দুঃখে সে একাই থাকতে লাগল। ঈশপের এ গল্প থেকে আমরা এ শিক্ষা নিতে পারি, স্রষ্টা যাকে যেভাবে সৃষ্টি করেছেন তার সেভাবেই সন্তুষ্ট থাকা উচিত। অন্যের অনুকরণ করতে গেলে বিপদ হতে পারে।
