Logo
Logo
×
   

টিউটোরিয়াল

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২০)

বাংলা ভাষা ও সাহিত্য

Icon

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. অশুদ্ধ বানান কোনটি?

ক. পুরস্কার খ. তিরস্কার

গ. পরিস্কার ঘ. আবিষ্কার

২. নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ?

ক. ভিখারি খ. প্রবীণ

গ. বাবুয়ানা ঘ. সেলাই

৩. ‘সঞ্চয়’ শব্দের যুক্তবর্ণটি কোন দুটি বর্ণ দিয়ে তৈরি?

ক. জ্ + ঞ খ. ঞ্ + জ

গ. ঞ্ + ম ঘ. হ ঞ্ + চ

৪. উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক. চন্দ্রমুখ খ. শশব্যস্ত

গ. কাজলকালো ঘ. মনমাঝি

৫. উচ্চারণস্থান অনুযায়ী ‘শ’ কেমন ধ্বনি?

ক. দন্ত্য খ. মূর্ধন্য

গ. তালব্য ঘ. কণ্ঠ্য

৬. ‘আদিত্য’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক. তপন খ. কিরণ

গ. অংশুমালী ঘ. মার্তণ্ড

৭. নিচের কোনটি সংস্কৃত ধাতুর দৃষ্টান্ত?

ক. নাচ্ খ. জান্ গ. কাঁদ্ ঘ. গম্

৮. ‘খাজনা’ কোন ভাষার শব্দ?

ক. তুর্কি খ. ফারসি

গ. আরবি ঘ. পর্তুগিজ

৯. সঠিক সন্ধি-বিচ্ছেদ নয় কোনটি?

ক. ক্ষুধ্ +পিপাসা = ক্ষুৎপিপাসা

খ. বাক্ + দান = বাগদান

গ. কৃষ + টি = কৃষ্টি

ঘ. তনু + ঈ = তন্বী

১০. ‘চশমখোর’ বলতে বোঝায়-

ক. অপদার্থ খ. বেহিসেবি

গ. বেহায়া ঘ. চাটুকার

১১. নিচের কোনটি জটিল বাক্য?

ক. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে

খ. সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো

গ. লোকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়

ঘ. পাখিগুলো নীল আকাশে উড়ছে

১২. কোনটি ‘শুশ্রূষা’র সম্প্রসারিত প্রকাশ?

ক. গোপন করিবার ইচ্ছা

খ. পান করিবার ইচ্ছা

গ. সেবা করিবার ইচ্ছা

ঘ. জয় করিবার ইচ্ছা

১৩. ‘অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে’ উক্তিটি কার?

ক. মাইকেল মধুসূদন দত্ত

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

১৪. ‘চেতন’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. অচেতন খ. সচেতন

গ. অসচেতন ঘ. অবচেতন

১৫. ‘Certified’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?

ক. নিবন্ধন খ. প্রচারপত্র

গ. প্রত্যয়ন ঘ. প্রত্যয়িত

১৬. চর্যাপদের পদকর্তা কয়জন?

ক. ২১ জন খ. ২২ জন

গ. ২৪ জন ঘ. ২৫ জন

১৭. ‘আমলার মামলা’ নাটকটি কার লেখা?

ক. রাজশেখর বসু খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

গ. শওকত ওসমান ঘ. মধুসূদন মজুমদার

১৮. ‘পরাগলী মহাভারত’ কাব্য কে রচনা করেন?

ক. জয়দেব খ. শ্রীকর নন্দী

গ. কাশীরাম দাস ঘ. কবীন্দ্র পরমেশ্বর

১৯. ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’ কাব্যটি কোন শ্রেণির?

ক. যুদ্ধবিগ্রহ খ. জীবনী সাহিত্য

গ. রোমান্টিক প্রণায়োপাখ্যান ঘ. মর্সিয়া সাহিত্য

২০. ‘কুকথায় পঞ্চমুখ কণ্ঠভরা বিষ’- অন্নদামঙ্গল কাব্যে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে?

ক. শিব খ. কৃষ্ণ গ. রাবণ ঘ. রাধা

২১. ‘পানকৌড়ির রক্ত’ গল্পগ্রন্থটির রচয়িতা কে?

ক. আল মাহমুদ খ. হুমায়ুন আজাদ

গ. নির্মলেন্দু গুণ ঘ. বুদ্ধদেব বসু

২২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটিতে বিধবা বিবাহকেন্দ্রিক সমস্যা বিশেষভাবে রূপায়িত হয়েছে?

ক. চোখের বালি খ. কৃষ্ণকান্তের উইল

গ. দুর্গেশনন্দিনী ঘ. কপালকুণ্ডলা

উত্তর : ১.গ, ২.খ, ৩.ঘ, ৪.ক, ৫.গ, ৬.খ, ৭.ঘ, ৮.গ, ৯.গ, ১০.গ, ১১.ক, ১২.গ, ১৩.ক, ১৪.ক, ১৫.ঘ, ১৬.গ, ১৭.গ, ১৮.ঘ, ১৯.গ, ২০.ক ২১.ক, ২২.খ।

গ্রন্থনা : আফজাল হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম