Logo
Logo
×
   

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

জীববিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জীবকোষ ও টিস্যু

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৫২। কানেকটিভ টিস্যু গঠন ও কাজের ভিত্তিতে কয় প্রকার?- ৩ প্রকার

৫৩। পরপর দুটো নিউরন যে স্নায়ুসন্ধি গঠন করে তাতে কী বলে?- সিন্যাপস

৫৪। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় পাওয়া যায়?- হৃদপেশি কোষে

৫৫। পরিপাকতন্ত্রের প্রধান অংশ কয়টি?- ২টি

৫৬। রেচন কাকে বলে?

- দেহ থেকে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনকে রেচন বলে।

৫৭। অবস্থানভেদে মানবদেহে কয় ধরনের অঙ্গ আছে?- ২ ধরনের

৫৮। অঙ্গ কাকে বলে?

- একাধিক টিস্যু নির্দিষ্ট কাজ সম্পাদন করলে তাকে অঙ্গ বলে।

৫৯। আলোক অণুবীক্ষণ যন্ত্র কয় ধরনের?

- ২ ধরনের

৬০। অণুবীক্ষণ যন্ত্রে ফুটের উঁচু যে অংশের সঙ্গে বাহুটি লাগানো থাকে তাকে কী বলে?- স্তম্ভ

৬১। আলোর বদলে অণুবীক্ষণ যন্ত্রে আর কী ব্যবহার করা হয়?- ইলেকট্রন

কোষ বিভাজন

১। জীবদেহের গঠন ও কাজের একক কী? - কোষ

২। জীবদেহে কোষ বিভাজন কয় প্রকার?- তিন

৩। জাইগোট বারবার বিভাজিত হয়ে কী উৎপন্ন হয়?- অসংখ্য কোষ

৪। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের সংখ্যা কত?- ২

৫। যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে কী তৈরি হয়?- জাইগোট

৬। ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়? - অ্যামাইটোসিস

৭। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয় অংশে বিভক্ত হয়?- ২ অংশে

৮। ব্যাকটেরিয়ায় কোন ধরনের বিভাজন দেখা যায়?- অ্যামাইটোসিস

৯। সেন্ট্রিওল হতে কোন তন্তু বিচ্ছুরিত হয়?- অ্যাস্টার

১০। কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীব জগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে?- মাইটোসিস

১১। উদ্ভিদের ভ্রূণমূল ও ভ্রূণমুকুল-এ কোন ধরনের কোষ বিভাজন ঘটে?

- মাইটোসিস

কৃষিশিক্ষা

দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

কৃষি উপকরণ

বহুনির্বাচনি প্রস্তুতি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪৬। প্রচলিতভাবে গবাদি পশুর খাদ্যকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৪৭। রাফেজজাতীয় খাদ্যে কোনটি প্রচুর পরিমাণে পাওয়া যায়?

ক. শক্তি খ. আঁশ গ. আমিষ ঘ. শর্করা

৪৮। কোনটি লিগিউম জাতীয় ঘাস?

ক. আলফা-আলফা খ. পারা

গ. নেপিয়ার ঘ. ভুট্টা

৪৯। কোন খাদ্যে কম পরিমাণে আঁশ ও বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়?

ক. রাফেজ জাতীয় খাদ্যে

খ. দানাদার জাতীয় খাদ্যে

গ. সাইলেজে ঘ. হে-তে

৫০। কোনটি প্রাণিজ উৎস?

ক. সরগাম খ. খুদ গ. ব্লাডমিল ঘ. বার্লি

৫১। কয় পদ্ধতিতে ঘাস সংরক্ষণ করা যেতে পারে?

ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই

৫২। কোনটি দিয়ে তৈরি সাইলেজ অত্যন্ত উন্নতমানের হয়?

ক. গম খ. পারা গ. নেপিয়ার ঘ. ভুট্টা

৫৩। ভুট্টা গাছগুলোকে ভূমি থেকে কতটুকু উঁচুতে কাটা হয়?

ক. ৩-৫ সে.মি. খ. ৫-৭ সে.মি.

গ. ১০-১২ সে.মি. ঘ. ১৬-১৮ সে.মি.

৫৪। কোন দানাদার খাদ্যটি উদ্ভিজ উৎস হতে প্রাপ্ত?

i. ফেদার মিল ii. কুঁড়া iii. সরগাম

নিচের কোনটি সঠিক

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii, iii

৫৫। সবুজ ঘাসে সাধারণত কত ভাগ আর্দ্রতা থাকে?

ক. ৮৫-৯০ ভাগ খ. ৭৫-৮০ ভাগ

গ. ৬০-৭০ ভাগ ঘ. ৫৫-৭০ ভাগ

৫৬। সবুজ ঘাসকে শুকিয়ে এর আর্দ্রতা শতকরা কত ভাগের নিচে নামিয়ে এনে হে প্রস্তুত করা হয়?

ক. ২০ খ. ৩০ গ. ৪০ ঘ. ৫০

৫৭। লিগিউম গাছের মূলে কোন ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের নাইট্রোজেন ধরে রাখে?

ক. রাইজোবিয়াম খ. রাইজোবিয়া

গ. ফাইলোরিয়া ঘ. অ্যাট্টিয়াম

৫৮। ভুট্টার সাইলেজ বিশেষ করে কোন ধরনের গবাদি পশুর জন্য অত্যন্ত উপকারী?

ক. ষাঁড় খ. বাছুর গ. মহিষ ঘ. দুধাল গাভী

উত্তর : ৪৬.ক ৪৭.খ ৪৮.ক ৪৯.খ ৫০.গ

৫১.ঘ ৫২.ঘ ৫৩.গ ৫৪.গ ৫৫.খ ৫৬.ক ৫৭.খ ৫৮.ঘ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম