জুনিয়র বৃত্তি পরীক্ষার বিজ্ঞান প্রস্তুতি
মো. কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পৃথিবী ও মহাকর্ষ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩০১। মহাকর্ষ ধ্রুবক G-এর একক কোনটি?
ক) নি-মি২ √খ) নি-মি২/কেজি২
গ) নি-মি২/কেজি ঘ) নি-মি২/কেজি৩
৩০২। বিষুব অঞ্চলে g-এর মান কত মিটার/সেকেন্ড২?
ক) ৯.৮০৩৯ √খ) ৯.৭৮০৩৯
গ) ৯.৮৩২১৭ ঘ) ৯.৮১
৩০৩। স্প্রিং নিক্তি দ্বারা কি মাপা হয়?
ক) ভর খ) ঘনত্ব গ) আয়তন √ঘ) ওজন
৩০৪। লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবে-
√ক) শূন্য খ) অসীম
গ) ৯.৮ মি/সে২ ঘ) -৯.৮মি/সে২
৩০৫। নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত?
ক) ৯.৮ মি/সে২ খ) ৯৮ মি/সে২
গ) -৯.৮মি/সে২ √ঘ) ০ মি/সে২
৩০৬। যদি পৃথিবীর ভর স্থির রেখে এর ব্যাসার্ধ ১% কমানো হতো, তাহলে ভূ-পৃষ্ঠে কোনো বস্তুর ত্বরণ- হতো।
ক) কম খ) একই
√গ) ২% বেশি ঘ) ৯.৮% বেশি
৩০৭। ১ কেজি ভরের কোনো বস্তুর ওপর অন্য কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান ৯.৮ মিটার/সেকেন্ড২ হলে ২ কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণের মান কত মি/সে২ হবে?
ক) ১৯.৬ √খ) ৯.৮
গ) ৪.৯ ঘ) ০
৩০৮। পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মান ৯.৮ মিটার/সেকেন্ড২ হলে চাঁদের পৃষ্ঠে কত মিটার/সেকেন্ড২?
ক) ৬.৮ √খ) ১.৬
গ) ৮.৯ ঘ) ৬.১
৩০৯। ভূ-পৃষ্ঠে একটি বস্তুর ওজন 5 Newton. ভূ-পৃষ্ঠ থেকে কিছু উপরে এবং কিছু নিচে এর ওজন পাওয়া গেল x ও y।
নিচের কোন সম্পর্কটি সত্য?
ক) x> 5> y খ) x> 5 < y
গ) x< 5< y √ঘ) x<5 I y<5
৩১০। ৭৫ কেজি ভরের ব্যক্তির ওজন চাঁদে কত হবে?
ক) ৭৫ N খ) ১২.৫ N
√গ) ১২২.২৫ N ঘ) ৭৩৫ N
৩১১। দুটি বস্তুর মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের মধ্যকার আকর্ষণ বল আদি আকর্ষণ বলের- গুণ হবে।
ক) ২ খ) ৪
গ) ১/২ √ঘ) ১/৪
৩১২। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের দূরত্বের- আনুপাতিক।
ক) সম খ) ব্যস্ত
গ) বর্গের সম √ঘ) বর্গের ব্যস্ত
৩১৩। কোনো বস্তুর ওজন ৯৮.১ নিউটন, ১০০০০ গ্রাম ভরের কোনো বস্তুর ওপর উক্ত স্থানে g-এর মান কত মিটার/সেকেন্ড২?
ক) ৯৮১০ খ) ৯৮১
গ) ৯৮.১ √ঘ) ৯.৮১
৩১৪। মহাশূন্যযানে আরোহীরা ওজনহীনতা অনুভব করেন কেন?
ক) মহাশূন্যে g-এর মান শূন্য বলে
খ) মহাশূন্যে বস্তুর ভর শূন্য হয় বলে
√গ) মহাশূন্যযান g ত্বরণে গতিশীল হয় বলে
ঘ) মহাশূন্যে বস্তুর ওজন শূন্য হয় বলে
৩১৫. কোনো বস্তুর ওজন ৬০ নিউটন হলে এর ভর কত কেজি?
ক. ৩০ খ. ১৫
√গ. ৬.১২ ঘ. ৩.৩৫
নিচের তথ্যটি লক্ষ কর এবং ৩১৬-৩১৮ নং প্রশ্নের উত্তর দাও :
একই উচ্চতা হতে A = ১ কেজি ও B = ০.৫ কেজি ভরের দুটি বস্তুকে শূন্যস্থানে ছেড়ে দেওয়া হলো।
৩১৬। A ও B বস্তুদ্বয়ের জন্য-
i) অভিকর্ষজ ত্বরণ g-এর মান সমান ii) একইসঙ্গে ভূমিতে পড়বে iii) ওজন সমান
নিচের কোনটি সঠিক?
√ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩১৭। B বস্তুটির ওজন কত নিউটন?
ক) ৯.৮ খ) ৯৮ √গ) ৪.৯ ঘ) ৪৯
৩১৮। A ও B বস্তু দুটির ওজনের পার্থক্য কত নিউটন?
√ক) ১৪.৭ খ) ৪.৯
গ) ০.৫ ঘ) ০.১
৩১৯। 1 kg ভরের দুটি বস্তু 1m দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা কোনটির সমান?
ক) মহাকর্ষীয় বলের √খ) মহাকর্ষীয় ধ্রুবকের
গ) অভিকর্ষজ ত্বরণের ঘ) অভিকর্ষ বলের সমান
