Logo
Logo
×
   

Advertisement

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

রসায়ন

Advertisement

Icon

মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পদার্থের অবস্থা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪২। মোমে কার্বনের সঙ্গে কোন মৌল থাকে?

- হাইড্রোজেন

৪৩। গ্যাস বেলুনে চাপ বেশি থাকে কোথায়?

- বেলুনের ভিতরে

৪৪। মোম জ্বলার সময় যে বিক্রিয়া ঘটে-

- মোম + O₂ → CO₂ + H₂O + তাপ + আলো

৪৫। মোম কোন ধরনের পদার্থ?

- হাইড্রোকার্বন

৪৬। প্রাকৃতিক গ্যানের প্রধান উপাদানের আণবিক ভর কত?- 16

৪৭। চিনি ও পানির দ্রবণ কোন ধরনের পরিবর্তন?

- ভৌত পরিবর্তন

৪৮। স্বাভাবিক চাপের মান কত?- 1 atm

৪৯। মোমবাতির জ্বলন বা দহন কোন ধরনের পরিবর্তন?- ভৌত ও রাসায়নিক পরিবর্তন

৫০। পাহাড়ের চূড়ায় ভাত রান্না করতে বেশি সময় লাগার কারণ কী?

- কারণ পাহাড়ের চূড়ায় বায়ুর চাপ কম

৫১। মোমের দহনের ফলে কী উৎপন্ন হয়?

- কার্বন ডাইঅক্সাইড ও পানি

৫২। স্ফুটনাঙ্ক কাকে বলে?

- যে তাপমাত্রায় তরল পদার্থ গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে।

৫৩। কত তাপমাত্রায় পানি ফোটে?- 100˚C

৫৪। কত তাপমাত্রায় বরফ পানিতে রূপান্তরিত হয়?- 0˚C

৫৫। গলনাঙ্ক কাকে বলে?

- এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে।

৫৬। কোন যন্ত্রের সাহায্যে গলনাঙ্ক মাপা হয়?

- থার্মোমিটারের সাহায্যে

৫৭। কোনো পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কী?

- ভৌত ধর্ম

৫৮। কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তা সরাসরি গ্যাসে পরিণত হওয়াকে কী বলে?

- ঊর্ধ্বপাতন

৫৯। কর্পূর এর গলনাঙ্ক কত?- গলনাঙ্ক নেই

৬০। বিশুদ্ধ কঠিন পদার্থের সঙ্গে যদি কোনো অবিশুদ্ধ পদার্থ থাকে, তবে একই চাপে মিশ্র পদার্থের মান বিশুদ্ধ কঠিনের গলনাঙ্কের মানের চেয়ে কিরূপ হবে?- কম হবে

৬১। মোম, বালি, ইথার ও লবণের মধ্যে কোনটি উদ্বায়ী পদার্থ?- ইথার

৬২। আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন ও ফ্লোরিনের মধ্যে কোন পদার্থটির ঊর্ধ্বপাতন ঘটে?

- আয়োডিন

ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

মানচিত্র পঠন ও ব্যবহার

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৩। আমাদের দেশের সরকার কোন মানচিত্রের মাধ্যমে হিসাব করে ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে?

ক. এটলাস মানচিত্র

খ. প্রাকৃতিক মানচিত্র

গ. মৌজা মানচিত্র

ঘ. ভূসংস্থানিক মানচিত্র

২৪। মানচিত্রের ক্ষেত্রে বাংলাদেশ মূলত কোন স্কেলটি অনুসরণ করে থাকে?

ক. ব্রিটিশ স্কেল খ. আমেরিকান স্কেল গ. ভারতীয় স্কেল ঘ. ফরাসি স্কেল

২৫। সবচেয়ে জনপ্রিয় ও আদর্শ মানচিত্র স্কেল কোনটি?

ক. জার্মান স্কেল খ. আমেরিকান স্কেল গ. ভারতীয় স্কেল ঘ. ব্রিটিশ স্কেল

২৬। মানচিত্রের সমষ্টিকে কী বলে?

ক. এটলাস খ. টপোগ্রাফিক্যাল

গ. ক্যাডাস্ট্রাল ঘ. জিওলজিক্যাল

২৭। বর্তমান যুগে বিমান থেকে ছবি তুলে কোন মানচিত্রের মাধ্যমে নবযুগের সূচনা করা হয়?

ক. এটলাস মানচিত্র

খ. প্রাকৃতিক মানচিত্র

গ. মৌজা মানচিত্র

ঘ. ভূসংস্থানিক মানচিত্র

২৮। পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমা দিয়ে ভাগ করা হয়েছে?

ক. ৯০ খ. ১৮০

গ. ৩৬০ ঘ. ৪৫০

২৯। প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত?

ক. ১ মিনিট খ. ৪ মিনিট

গ. ১৫ মিনিট ঘ. ১ ঘণ্টা

৩০। সাধারণত একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তা হলো ঐ দেশের-

ক. স্থানীয় সময় খ. জাতীয় সময়

গ. প্রমাণ সময় ঘ. আঞ্চলিক সময়

৩১। কোনটির ওপর ভিত্তি করে একটি দেশের প্রমাণ সময় একাধিক হতে পারে?

ক. আয়তন খ. লোকসংখ্যা

গ. সম্পদ ঘ. সরকার

৩২। যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?

ক. ২টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৭টি

উত্তর : ২৩.গ ২৪.ক ২৫.ঘ ২৬.ক ২৭.ঘ ২৮.গ ২৯.খ ৩০.গ ৩১.ক ৩২.খ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম