Logo
Logo
×
   

Advertisement

টিউটোরিয়াল

বরেণ্য: মোহাম্মদ নাসির আলী

Advertisement

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মোহাম্মদ নাসির আলী বাংলাদেশের একজন খ্যাতনামা শিশুসাহিত্যিক। তিনি বিক্রমপুরের দাহদা গ্রামে ১৯১০ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে বাবার বাসস্থান রাজবাড়ি শহরে। পরে চলে আসেন গ্রামের বাড়ি। তেলিরবাগ কালীমোহন দুর্গামোহন ইনস্টিটিউট থেকে ১৯২৬ সালে স্বর্ণপদক সহ এন্ট্রান্স পাস করেন। জগন্নাথ কলেজ থেকে ১৯২৮ সালে তিনি কৃতিত্বের সঙ্গে আইএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩১ সালে বিকম. পাস করেন। তিনি ১৯৫২ সালে দৈনিক আজাদের শিশু-কিশোর বিভাগে মুকুলের মাহফিল পরিচালনা করেন এবং বাগবান ছদ্মনামে দায়িত্ব পালন করেন। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- মণিকণিকা, শাহী দিনের কাহিনী, আকাশ যারা করলো জয়, আলী বাবা, বীরবলের খোশ গল্প, সাত পাঁচ গল্প, বোকা বকাই, যোগাযোগ, লেবু মামার সপ্তকাণ্ড প্রভৃতি। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমিসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তিনি ১৯৭৫ সালের ৩০শে জানুয়রি মৃত্যুবরণ করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম