Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

১০০% সেকেন্ডারি ট্যারিফ আরোপের হুমকি

পুতিনকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১০:০৭ পিএম

পুতিনকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম ট্রাম্পের

Advertisement

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সোমবার রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন যুদ্ধ ৫০ দিনের মধ্যে বন্ধ না হলে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধেও ‘খুব কঠোর’ শুল্ক আরোপ করা হবে। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে যাচ্ছি। যদি ৫০ দিনের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে ব্যাপারটা খুবই সোজা—শুল্ক হবে ১০০%। আর সেটাই বাস্তবতা।

এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউস থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এ হুমকি রাশিয়ার ওপর চাপ তৈরিতে নতুন কৌশলের অংশ, বিশেষ করে তার বাণিজ্যিক অংশীদারদের মাধ্যমে।

ট্রাম্পের এ বক্তব্য এমন সময় এলো যখন ইউক্রেন যুদ্ধ তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটি চীনের মতো মিত্রদের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে।

বিশ্লেষকদের মতে, ‘সেকেন্ডারি ট্যারিফ’ মূলত সেইসব দেশকে লক্ষ্য করে দেওয়া হয় যারা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যায়।

এ বিষয়ে রাশিয়া বা চীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এএফপি

Advertisement

ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন

Advertisement

আরও পড়ুন

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ট্রাম্পের মুখপাত্র জাকারিয়ার চাকরিচ্যুতি নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

‘চলুন, ফ্রান্সের বিপ্লবে যোগ দিই’— নির্বাচনি সমাবেশে ট্রাম্প

‘চলুন, ফ্রান্সের বিপ্লবে যোগ দিই’— নির্বাচনি সমাবেশে ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম