Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

কয়েক দশক অপেক্ষার পর ১.১ মিলিয়ন ডলারের লটারি জয়

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৯ পিএম

কয়েক দশক অপেক্ষার পর ১.১ মিলিয়ন ডলারের লটারি জয়

Advertisement

মিশিগানের বে কাউন্টির ৬৫ বছর বয়সী এক নারী কয়েক দশক ধরে লটারি খেলে আসছেন। অবশেষে অনেক বছর পর ১.১ মিলিয়ন ডলারের জ্যাকপট জিতেছেন তিনি।

লটারি জেতা সেই নারী কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি শুরু থেকেই ‘লোটো ৪৭’ খেলছেন এবং একটিও ড্র মিস করেননি। প্রতি বুধবার ও শনিবার নিয়মিত টিকেট কিনেছেন।

২১ মার্চের ড্রয়ের জন্য তিনি স্থানীয় একটি দোকান থেকে টিকেট কিনেছিলেন। তারপরেই একজন প্রতিবেশী তাকে জানিয়েছিলেন যে, একই দোকান থেকে জ্যাকপট বিজয়ীর টিকেট বিক্রি হয়েছে। যদিও তিনি এটা ভাবেননি যে জেতা টিকেটটি তারই হতে পারে।

তার নির্বাচিত সংখ্যাগুলো—৩১, ২৭, ২৬, ২০, ১৮, এবং ০৪—মিলে যাওয়ায় তিনি ১.১ মিলিয়ন ডলারের পুরস্কারটি জিতেছেন।

তার মতে, এই জয় দীর্ঘদিনের ধৈর্য্যের পুরস্কার হিসেবে তার হাতে ধরা দিয়েছে। এমনকি তার জীবনই পরিবর্তন করে দিয়েছে তার এই ধৈর্য্য এবং অধ্যাবসায়।

সূত্র- সামা

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম