চকলেটের মতো মলত্যাগ করে যে প্রাণী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আল্লাহর সৃষ্টি কতইনা সুন্দর। তার ছোয়ায় প্রকৃতি পেয়েছে অপরূপ বৈশিষ্ট্য। আল্লাহর এই সৃষ্টির মধ্যে এমন একটি প্রাণী রয়েছে, যার অদ্ভুত অভ্যাসে চিন্তায় পড়ে গেছে বিজ্ঞানীরা।
অস্ট্রেলিয়ার স্থানীয় স্তন্যপায়ী এই প্রাণীটির নাম ‘উম্ব্যাট’ (Wombat)। ভালুক বা ব্যাজারের মতো দেখতে এই প্রাণীটিই পৃথিবীর একমাত্র জীব, যার মল সম্পূর্ণ চকলেট আকারের। দেখে মনে হবে প্রকৃতি যেন কোনও মজা করেই এই অসাধ্য সাধণ করেছে।
এরা নিশাচর স্বভাবের এবং দিনের বেলা দীর্ঘ ১৬ ঘণ্টা মাটির নিচের গর্তে ঘুমিয়ে কাটায়। ঘাস, শিকড় ও গাছের ছাল খেয়ে বেঁচে থাকা এই তৃণভোজী প্রাণীটির অন্ত্র বা পরিপাকতন্ত্র প্রায় ৯ থেকে ১০ মিটার লম্বা, যা তাদের শরীরের দৈর্ঘ্যের প্রায় ১০ গুণ! আর এই দীর্ঘ অন্ত্রই পানি পুরোপুরি শোষণ করে বিষ্ঠাকে অত্যন্ত শুষ্ক করে তোলে।
কিন্তু প্রশ্ন হল, মল কীভাবে চকলেট আকার নেয়? এতদিন মানুষের ধারণা ছিল, উম্ব্যাটের মলদ্বার হয়তো চৌকো! কিন্তু সিটি স্ক্যান ও ময়না তদন্তে প্রমাণিত হয়েছে যে তাদের মলদ্বার সম্পূর্ণ গোল। অর্থাৎ, রাস্তা গোল হলেও সেখান থেকেই চকলেট আকারের মল নিখুঁতভাবে বেরিয়ে আসে!
গবেষণায় দেখা গেছে, উম্ব্যাটের অন্ত্রের শেষের ১৭ শতাংশ অংশে এসে মল চকলেট আকার ধারণ করে। তাদের অন্ত্রের কিছু অংশ বেশ নমনীয় এবং কিছু অংশ বেশ শক্ত। শক্ত অংশগুলো দ্রুত সংকুচিত হয় আর নরম অংশগুলো আস্তে আস্তে সংকুচিত হয়।
