Logo
Logo
×
   

Advertisement

চিত্র বিচিত্র

ভবিষ্যতে চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

ভবিষ্যতে চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

Advertisement

ভবিষ্যতে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশ এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন চীনের গবেষকরা। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। চীনের মহাকাশ গবেষণা বিশেষজ্ঞরা বলেন, এই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়লে তখন প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে।

জার্নাল অব কমান্ড অ্যান্ড কন্ট্রোলে প্রকাশিত এই গবেষণায় সম্ভাব্য পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী মহাকাশযান একে অপরকে ধাওয়া করতে, প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলতে মহাকাশের গুরুত্বপূর্ণ পথগুলো অবরুদ্ধ করার চেষ্টা করতে পারে।

গবেষকদের মতে, মহাকাশযানগুলো চাঁদের জটিল মহাকর্ষীয় পরিবেশকে কাজে লাগিয়ে নির্দিষ্ট অবস্থানে টিকে থাকতে পারে। ফলে পৃথিবীর কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কৌশলগত সুবিধা অর্জন করতে পারে। 

গবেষণায় কিছু গুরুত্বপূর্ণ সংযোগস্থল বা চোক পয়েন্ট চিহ্নিত হয়েছে যেখানে মহাকাশ চলাচলের গুরুত্বপূর্ণ ও জ্বালানি সাশ্রয়ী পথগুলো একে অপরের কাছাকাছি চলে আসে। নিয়ন্ত্রণকারী কোনো দেশ সরাসরি সংঘাত ছাড়াই প্রতিপক্ষের চলাচলের পথ আটকে দিতে পারে, তাদের গতিপথ পরিবর্তনে বাধ্য করতে পারে অথবা কোনো অভিযানের সময়ক্ষেপণ ঘটাতে পারে।

গবেষকদের মতে, এই অঞ্চলের গুরুত্ব কেবল কোনো নির্দিষ্ট মহাকাশযান বা নির্দিষ্ট পথের নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং সামগ্রিকভাবে মহাকাশে প্রবেশের বিষয়টি নিয়ন্ত্রণ করাটাই একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম